মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৮
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

তারেক-ফখরুলের বিরুদ্ধে এবি সিদ্দিকীর মামলা

অনলাইন ডেক্সঃ
দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার কারণে হুমকির অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ নেতার বিরুদ্ধে মামলার করা হয়েছে।

আজ সোমবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি করেন। তবে মামলা গ্রহণের বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত।

মামলার বাদী এবি সিদ্দিকী বলেন, খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় আমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন আসামিরা। সর্বশেষ আইএসের নামে আমার বাসায় চিঠি পাঠানো হয়। তাই আমি আদালতে এসেছি মামলা করতে। আদালত এ বিষয় এখনও কোনো আদেশ দেননি।

মামলার অভিযোগে এবি সিদ্দিকী বলেন, গত ২৩ জুলাই আমার বাসায় একটি রেজিস্ট্রি চিঠি পাঠান বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা। চিঠিতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার কারণে আইএস’র ভয় দেখিয়ে আমাকে হুমমি দেওয়া হয়। তাই পরের দিন সরকারের কাছে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়রি করেছি। আসামিদের বিরুদ্ধে দণ্ড বিধির ১০৯/৫০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করছি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা