শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২২
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

করোনার পর এবার চীনের ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেক্স: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় স্বায়ত্বশাসিত তিব্বত অঞ্চলের জিগাজি নগরীতে শুক্রবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৯টা ৩৩ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯।

তবে এতে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। স্থানীয় সরকার একথা জানায়। খবর সিনহুয়ার।

জিগাজি নগরীর তিনগ্রি কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে ঘরবাড়ি ক্ষতির বা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। কাউন্টি সরকার আরো তথ্য সংগ্রহে বিভিন্ন গ্রাম ও শহরে কর্মকর্তাদের পাঠিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলে ইতোমধ্যে দমকল বাহিনীর ৯ কর্মী ও তিনটি গাড়ি পাঠানো হয়েছে। এ বাহিনীর আরো শতাধিক কর্মী ও অনেক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

চীনের ভূমিকম্প সংস্থা জানায়, এটির উৎপত্তি ছিল ২৮.৬৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৭.৪২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা