শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

করোনার ক্রান্তিকালে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুর জেলা পুলিশে কর্মরত ৪৬ তম ব্যাচের পুলিশ কনস্টেবলগণ

বিজলী ডেক্স:: করোনার ক্রান্তিকালে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুর জেলা পুলিশে কর্মরত ৪৬ তম ব্যাচের পুলিশ কনস্টেবলগণ। পিরোজপুর জেলায় কর্মরত ৪৬ তম বাংলাদেশ পুলিশ কনস্টেবল ব্যাচ এর উদ্যোগে জেলা পুলিশ লাইন্সে অসহায়, কর্মহীন শতাধিক পরিবারের মাঝে জরুরী খাদ্যদ্রব্য , ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন পিরোজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান। ৪৬তম ব্যাচের আয়োজনে উক্ত ব্যাচের ২৪জন সদস্য দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় তাদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তিনি সমাজের বিত্তশালী বিভিন্ন শ্রেনী পেশার লোকজনকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম_সেবা সহ পিরোজপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা