মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৩
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বিশ্বজুড়ে শেষ ২৫ দিনেই শনাক্ত ২০ লাখ করোনা রোগী, গড়ে প্রতিদিন ৮০ হাজার

বিজলী ডেক্স:: করোনাভাইরাস (কোভিড ১৯) বিশ্বজুড়ে ৪০ লাখেরও বেশি মানবদেহে বাসা বেঁধেছে। সুনির্দিষ্ট করে বললে, বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত ৪০ লাখ ৮ হাজার ৪৯৭ জন রোগী শনাক্ত হয়েছে। আজ রোববার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় তাদের হালনাগাদ তথ্যে এ কথা জানিয়েছে। এ সময় পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে প্রাণ গেছে দুই লাখ ৭৮ হাজার ৭৫৬ জনের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৫ দিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। ১৫ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছুঁয়েছিল। এই হিসাবে দিনে গড়ে রোগী শনাক্ত হচ্ছে ৮০ হাজার করে। গত ডিসেম্বরের একেবারে শেষদিকে চীনের উহানে এই ভাইরাসের সংক্রমণের বিষয়টি শনাক্ত হয়। গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছায়। এরপরের ১২ দিনেই তা ২০ লাখ পেরিয়ে যায়। আর সর্বশেষ ২৫ দিনে এই সংখ্যা দ্বিগুণ হলো।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে রয়েছে যুক্তরাজ্য (৩১,৬৬২), ইতালি (৩০,৩৯৫), স্পেন (২৬,৪৭৮) ও ফ্রান্স (২৬,৩১৩)। যে চীনে করোনাভাইরাসের উৎপত্তি, সেখানে আক্রান্তের সংখ্য ৮৩ হাজার ৯৭৬। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪,৬৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছে ৭৯ হাজার ৫৬ জন। চীন করোনা পরিস্থিতি প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে।

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এখন ১৩ লাখ ৬৯ হাজার ৫৫৩। হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য বলছে,সবচেয়ে বেশি সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে—দুই লাখ ১২ হাজার ৫৩৪ জন। সুস্থ হয়ে ওঠার তালিকায় প্রথম দিকে থাকা অন্য দেশগুলো হলো: জার্মানি (১,৪৩,৩০০), স্পেন (১,৩৩,৯৫২), ইতালি (১,০৩,০৩১) ও তুরস্ক (৮৯,৪৮০)।

বাংলাদেশের করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (শনিবার) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৩ হাজার ৭৭০ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় পর্যন্ত ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯১৯ জনের নমুনা। দেশে এখন ৩৫টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১৪।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা