শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

মুলাদীর নাজিরপুরে জেলেদের চাল বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার

মুলাদী প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের কারণে সামাজিক নিরাপত্তা বজায় রেখে মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু ও উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস ১৮৭ জন জেলেদের চাল বিতরন করেছেন। আজ বেলা ১২ টায় নাজিরপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের জেলেদের মধ্যে মার্চ, এপ্রিল ও মে মাসের চাল বিতরন করা হয়েছে। চাল বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, নাজিরপুর ইউয়িনের সচিব তপব্রত অধিকারী, মুলাদী থানার এস আই জাকির, এসআই উজ্জল, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন সাংবাদিক রেজা হাওলাদার প্রমুখ। এসময় ১০০জন জেলেকে মার্চ মাসের ৪০ কেজি করে এবং ৮৭ জন জেলেকে এপ্রিল ও মে মাসের ৮০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। প্রতি ৩জন জেলেকে সরকারী ৩০ কেজি ওজনের ৪ বস্তা করে দেওয়া হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা