শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৯
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

স্বরূপকাঠিতে ২ বাড়ি লকডাউন প্রথম করোনা রোগী শনাক্ত

বিজলী ডেক্স: পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. কাঞ্চন (৩৩) নামে এক ট্রাক ড্রাইভার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ খবর পেয়ে রাতেই আক্রান্তের বাড়িসহ দুটি বাড়ি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

করোনা আক্রান্ত কাঞ্চন উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের (আলকিরহাট) দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বলেন, কাঞ্চন নিজে গত বুধবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে চলে আসে। বৃহস্পতিবার রাতে ওই হাসপাতাল থেকে তার কভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বরিশাল শেবাচিমে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডা. ফিরোজ আরও জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন আগে অত্র এলাকায় মোটরসাইকেল চালাতো। বর্তমানে সে যশোরে ট্রাক চালায়। সেখান থেকেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

এদিকে উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা