শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৪
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

ঈদ উপলক্ষে রোববার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বিজলী ডেক্স: আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে আগামীকাল রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভাষণে দেশবাসীর সঙ্গে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দেশবাসীর কল্যাণ কামনা এবং করোনা পরিস্থিতিতে করণীয় এবং বিভিন্ন নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত বাংলাদেশের আকাশে আজ শনিবার (২৩ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার বাংলাদেশে পালিত হবে ঈদুল ফিতর। শনিবার (২৩ মে) দেশের আকাশে চাঁদ না ওঠার খবর জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সন্ধ্যায় এ কমিটির সভা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা