মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৪
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বরিশাল বিভাগে মোট আক্রান্ত ৪০৫, নতুন করে ২১ জনের করোনা শনাক্ত

বিজলী ডেক্স:

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়াল।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছ, গত ৯ এপ্রিল থেকে আজ বুধবার পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৪০৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হলো। এর মধ্যে গত আট দিনেই শনাক্ত হয়েছে ১৫৮ জনের, যা মোট শনাক্তের ৩৯ দশমিক শূন্য ১ ভাগ। এর মধ্যে মারা গেছেন ৯ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বুধবার সকালে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানায়, বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনসহ মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪০৫ জন। এর মধ্যে আক্রান্তের দিক থেকে সর্বোচ্চে রয়েছে বরিশাল জেলা। এই জেলায় আক্রান্ত ১৯০ জন। এত দিন বরগুনা দ্বিতীয় অবস্থানে থাকলেও এখন পিরোজপুর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এই জেলায় আক্রান্ত ৬৪ জন। এরপর বরগুনায় ৫৫ জন, পটুয়াখালীতে ৪৩ জন, ঝালকাঠিতে ৩৮ জন ও ভোলায় ২৩ জন।

স্বাস্থ্য বিভাগ বলছে, গত ৯ এপ্রিল বরগুনা ও পটুয়াখালী জেলায় করোনায় সংক্রমিত দুজন রোগীর মৃত্যুর মধ্য দিয়ে এই বিভাগে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ২৬ এপ্রিলের মধ্যে বিভাগের ছয় জেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে। এপ্রিলে বিভাগে প্রতি ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬ থেকে ১২ মধ্যে সীমাবদ্ধ থাকলেও শেষ সপ্তাহে কিছুটা কমে আসে। এরপর মে মাসের প্রথম থেকে সংক্রমণ আবার বাড়তে থাকে। সেটা ১৮ মে পর্যন্ত ৬ থেকে ১৩ জনের মধ্যে সীমিত ছিল। এরপর আবার বাড়তে থাকে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা