মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১১
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ছুটছে মানুষ কর্মস্থলে: মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

সৈয়দ জানে আলম (লিখন) :
উঠে গেছে সড়কে বিধিনিষেধ। চলছে লঞ্চ, ট্রেন। কাল থেকে চলবে গণপরিণহণ। সরকারি ছুটি আর না বাড়ানোর কারণে রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে সরকারি-বেসরকারি অফিস।

কর্মস্থলে যোগ দিতে মানুষ ছুটে চলছে ঢাকা-নারায়ণগঞ্জের দিকে। তবে গণপরিবহন চালু না হওয়ায় বিকল্প পথ হিসেবে নদীপথে লঞ্চে ঢাকা ও নারায়ণগঞ্জ যাচ্ছেন কর্মজীবী মানুষ।

অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে ঢাকাগামী লঞ্চে উঠছে ট্রলার দিয়ে। সেখানেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকানপাট খুলে যাওয়ায় শহরজুড়ে বেড়ে গেছে গণপরিবহন ও সাধারণ মানুষের উপস্থিতি। এতে করে করোনা রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এমন শঙ্কায় আছেন জেলার সাধারণ মানুষ।

এদিকে দক্ষিণবঙ্গের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটেও ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ফেরিগুলোতে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা। ফেরিগুলোতেও রাজধানীমুখী মানুষের চাপ দেখা গেছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা