রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২২
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

এবার করোনা আক্রান্ত ম্যাজিস্ট্রেট সারোয়ার

বিজলী ডেক্স:

এবার স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। শনিবার (৬ জুন) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান। সারোয়ার আলম জানান, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’

তিনি আরও জানান, তার স্ত্রীরও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে বাসায় আছেন সারোয়ার আলম। তাদের দুই সন্তান সুস্থ আছে।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণে নিয়মিত আলোচনায় আসেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তবে র‍্যাবের আলোচিত অভিযানের পাশাপাশি একবার হাইকোর্টের তলবের কারণে আলোচনায় আসেন এ ম্যাজিস্ট্রেট।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা