রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৪
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

২০২১ সাল পর্যন্ত কেনিয়ার সব স্কুল বন্ধ

বিজলী ডেক্স:

করোনাভাইরাসের কারণে দেশের সব স্কুল ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে। এ খবর দিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে স্কুল ফাইনাল পরীক্ষা সাধারণত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হয়। চলতি বছরের সে পরীক্ষাগুলোও বাতিল করা হয়েছে।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা বলেন, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস আগামী বছর জানুয়ারিতে শুরু হবে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময় থেকে স্কুল বন্ধ থাকায় ২০২০ শিক্ষাবর্ষও বাদ পড়বে। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

উল্লেখ্য, কেনিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে আট হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৬৪ জনের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা