বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

নেছারাবাদে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রার খাল থেকে নির্মল মিস্ত্রী নামে (৭০) এক সবজি বিক্রেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রা মন্দির সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জলাবাড়ি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের মৃত ক্ষিরোদ মিস্ত্রীর ছেলে নির্মল মিস্ত্রি স্থায়ীভাবে মাদ্রাবাজারে সবজি বিক্রি করতেন। প্রায়ই তিনি নৌকায় সবজি সংগ্রহের জন্য বিভিন্ন হাটে যেতেন। তবে, তিনি শেষ কখন হাটে গিয়েছিলেন তা কেউ জানাতে পারেননি।
গত বৃহস্পতিবার স্থানীয় লোকজন খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, বৃদ্ধ মানুষ, অসুস্থও ছিলেন। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে অপমৃত্যুর মামলা রজু করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা