শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৪
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

ভেজাল গুড় কারখানা মালিকের জরিমানা এক লক্ষ টাকা!

নাটোর বিশেষ প্রতিনিধি :

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরী কারখানায় অভিযান চালিয়ে জহুরুল ইসলাম নামের এক কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জহুরুল উপজেলার ওয়ালিয়া গ্রামের দিনার আলীর ছেলে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ওয়ালিয়া গ্রামের জহুরুলের ভেজাল গুড় তৈরী কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব জানায়, দুপুরে র‍্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল লালপুরের ওয়ালিয়া গ্রামের জহুরুলের ভেজাল গুড় তৈরী কারখানায় অভিযান চালায়। এসময় ভেজাল গুড়, রং, চিনি, ফিটকারী, হাইড্রোজসহ কারখানা মালিক জহুরুল কে আটক করে।পরে উপজেলা নির্বাহী অফিসর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি ভেজাল গুড় তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪২ ধারায় জহুরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমান করেন।
উপজেলা নির্বাহী আফিসার উম্মুল বানীন দ্যুতি ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা