রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪১
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

ব্যাংকে সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি

বিজলী অনলাইন ডেক্সঃ

বাংলাদেশের ব্যাংকগুলোর ওপর নতুন করে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছে। আবার কোনো ব্যাংক অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন করতে দিচ্ছে না। সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক সেবাদাতা ডাচ বাংলা ব্যাংক রাত ১১ টার এটিএম লেনদেন বন্ধ রেখেছে। সতর্কতা তুলে না নেওয়ার পর্যন্ত এসব ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে আগস্ট মাসের মাঝামাঝিতে তথ্য আসে, ‌‌‍‌‌’বিগল বয়েজ’ নামে একটি হ্যাকার গ্রুপ ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে। গ্রুপটি উত্তর কোরিয়ার বলে কেন্দ্রীয় ব্যাংককে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দেয়। চিঠি পাওয়ার সব ব্যাংকই বিশেষ ব্যবস্থা নেয়। কেউ তদারকি জোরদার করে আবার কেউ গ্রাহকদেরও সচেতন থাকার জন্য খুদে বার্তা দেয়।

জানতে চাইলে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে সতর্ক থাকার চিঠি পাওয়ার পর আমরা এটিএম লেনদেন রাতে বন্ধ রেখেছি। দিনে বুথগুলোতে কর্মকর্তা থাকে, তাদের নজরদারি বাড়াতে বলা হয়েছে। অনলাইন লেনদেন আগের মতো চলছে, তবে সতর্কতা বাড়ানো হয়েছে।

বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হ্যাকিং হতে পারে, এমন ব্যবসাগুলোতে তদারকি জোরদার করা হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে কোনো সেবা সীমিত করা হয়নি। যতটা ব্যবস্থা নেওয়া সম্ভব, আমরা নিয়েছি।

রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে ও দোষীদের বিচারে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ। তবে এতে শুধু ফিলিপাইনের বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে আসামি করা হয়েছে। আর টাকা ফেরতের আশাও ক্ষীণ হয়ে আসছে। ( সূত্র: প্রথম আলো)

 

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা