মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

দেশে মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়াল করোনায়

 বিজলী অনলাইন ডেক্সঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৭ জন।

সব মিলে দেশে ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনের করোনা শনাক্ত হলো। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৫১৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি নমুনা। আগের দিন ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি নমুনা।

দেশে করোনায় প্রথম সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে গত ৮ মার্চ। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা