শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২১
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

আ.লীগের মনোনয়ন: ঢাকা- ৫ এ মনু, নওগাঁ-৬ এ হেলাল

অনলাইন ডেক্সঃ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু ও আনোয়ার হোসেন হেলাল। এই দুই সংসদীয় আসনে আগামী ১৭ অক্টোবর ভোট হবে।

আজ সোমবার সকালে ব্রিফিংকালে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করলে ঢাকা-১৮ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে জানান কাদের।

ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি একজন মুক্তিযোদ্ধা। আর নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আনোয়ার হোসেন হেলাল রাণীনগর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

ঢাকা-৫ আসনে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা। গত ৬ মে বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেলে আসনটি শূন্য হয়। আর গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটিও শূন্য হয়।

গত বৃহস্পতিবার ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ঘোষিত পূর্ণাঙ্গ তফসিল অনুযায়ী এ দুই সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর, আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। এ দুই আসনে প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। তার আগে ঘোষিত আংশিক তফসিলে জানানো হয়, এই দুই সংসদীয় আসনে ১৭ অক্টোবর ভোট হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা