মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪১
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

লাদাখ সীমান্তে ফায়ারিং : তীব্র উত্তেজনা

অনলাইন ডেক্স:

ভারতে লাদাখ সীমান্তে শেষ পর্যন্ত কি হবে কেউ আগাম বলতে পারছেন না। চীন-ভারতের মধ্যে এই নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রতিদিন ছোট বড় উত্তেজনা তৈরি হচ্ছে। এর আগে সংঘর্ষে ভারতের ২৪ জওয়ান নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে তিন মাস ধরে চীন সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও চীনের সেনাবাহিনী। আর সেখান থেকেই এল ‘ফায়ারিং-এর খবর।

সোমবার দিবাগত মধ্যরাতে সেই খবর এসে পৌঁছেছে। ইস্টার্ন লাদাখের ওই বিশেষ অঞ্চলে ফায়ারিং চলেছে বলে ভারতীয় মিডিয়া জানিয়েছে। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

‘ইন্ডিয়া টুডে’-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতের সরকারি সূত্রে জানানো হয়েছে যে ফায়ারিং-এর ঘটনা ঘটেছে সীমান্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ওই সূত্র। তবে ওয়ার্নিং শট বলে জানা দাবি করা হয়েছে। অর্থাৎ দুই পক্ষ একে অপরতে ওয়ার্নিং দিতে গুলি চালিয়েছে বলে খবর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এদিন লাদাখের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার তিনি বলেন, এপ্রিল মাস থেকে একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে ভারত ও চীনের সেনাবাহিনী। পরিস্থিতি খুবই সিরিয়াল ছিল। দুই পক্ষের রাজনৈতিক স্তরে গভীর আলোচনার প্রয়োজনও বোধ করছেন তিনি। (সূত্র: ডি.ই)

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা