শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০১
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ২২ শিক্ষার্থী আটক…

অনলাইন ডেস্ক ::
চাঁদপুরের ফরিদগঞ্জে ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পার্কে আড্ডা দেয়ার সময় বেরসিক পুলিশের হাতে আটক হলো শিক্ষার্থীরা। পরে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের মাধ্যমে ছাড়া পেল ওই ২২ জন শিক্ষার্থী। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার ডাকাতিয়া সেতুসংলগ্ন আর্মি পার্ক থেকে তাদের আটক হয়।

জানা গেছে, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে পৌর এলাকার আর্মি পার্কে এসে আড্ডা দিচ্ছে। এমন অভিযোগ আসতে থাকে পুলিশের কাছে দীর্ঘদিন ধরে। অবশেষে আজ (রোববার) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিবের নেতৃত্বে একদল পুলিশ পার্কে হঠাৎ অভিযান চালায়। এ সময় তারা পার্কের অভ্যন্তর থেকে ১৫ জন স্কুল ও কলেজ ছাত্র এবং ৭ জন ছাত্রীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। এরপর মুঠোফোনে তাদের অভিভাবকদের বিষয়টি জানিয়ে সর্তক করে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব জানান, ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে পার্কে অবাধে চলাফেরা করে এবং বিভিন্ন সময়ে তারা আবেগের বসে দুর্ঘটনার সম্মুখীন হয়। সংবাদ পেয়ে আমরা পার্ক থেকে শিক্ষার্থীদের আটক করার পর তাদের অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে ঘটনা জানিয়ে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা