মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০০
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতায় আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি: প্রধানমন্ত্রী

বিজলী ডেক্সঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকে অনেক সমালোচনা করলেও তারা করোনা পরিস্থিতিতে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সেসময় যে কাজগুলো তাৎক্ষণিক করার কথা ছিল, সেটা তারা যথোপযুক্তভাবে করেছে দেখেই আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সবসময় সেই কথা মাথায় রাখতে হবে। প্রত্যেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। অনেক ডাক্তার নার্স মারা গেছে।

আজ বৃহস্পতিবার গণভবন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন।

উন্নয়নের সব পরিকল্পনা জনগণের জন্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
প্রত্যেকটি মন্ত্রণালয়কে নিজস্ব পরিকল্পনা নিয়ে শুদ্ধাচার বাস্তবায়নেরও নির্দেশ দেন সরকারপ্রধান।

এসময় তিনি আরও বলেন, আমাদের দেশে এক শ্রেণির লোকই আছে যাদের সমালোচনা করাই অভ্যাস। পান থেকে চুন খসলেই নানা কথা বলবে, কিন্তু নিজেরা কিছু করবে না। প্রধানমন্ত্রী বলেন, আমরা সঠিক পথে আছি কিনা সেটা আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। সবাই যখন কাজ করবেন আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন। কে কী বলবে, কে কী লিখলো তা নিয়ে মাথা ঘামাবেন না। নিজের কাজ নিজে আত্মবিশ্বাস নিয়ে করবেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা