বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩২
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ভারতে বন্যায় নিহত ১০

উত্তরপূর্ব ভারতে বন্যায় ১০ জন নিহত হয়েছেন। এরমধ্যে শুধু আসামেই মারা গেছে ৬ জন। টানা বৃষ্টি ও বন্যার পানিতে এখন পর্যন্ত সেখানকার ৮ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, এ রাজ্যের ৩৩ জেলার মধ্যে ২১টি বন্যায় ক্ষতিগ্রস্ত। পানি ঢুকেছে ৭০০ গ্রামে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লখিমপুর, ধেমাজি, বিশ্বনাথ, সেনাতপুর, ডারনিং, বরপেটা, চিরাং, নলবাড়ি, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, মোরিগাঁও, হোজাই জেলার।

এ রাজ্যের প্রধান নদী ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে মনে করছেন ভারতের আবহাওয়া অধিদপ্তর। এদিকে, আসাম ছাড়াও অরুণাচল প্রদেশ, মিজোরাম ও অন্যান্য রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা