বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:০০
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

বিদ্রোহী প্রার্থীরা জীবনে আর কোনো দিন নৌকায় চড়তে পারবে না : জাহাঙ্গীর কবির নানক

বিশেষ প্রতিনিধি (মাদারীপুর)ঃ

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন দেবেন আর সমাজবাদরা বিদ্রোহী প্রার্থী দাড় করাবেন, সেই বিদ্রোহী প্রার্থী জীবনে আর কোনো দিন এই নৌকায় চড়তে পারবে না। মাদারীপুরের রাজৈর পৌরসভার নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এই কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, আপনারা ১০ ডিসেম্বর স্বতস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিবেন । যদি কেউ বাঁধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর আইন শৃঙ্খলার ব্যবস্থা করা হবে।

রবিবার বিকালে রাজৈর উপজেলা ঈদগাহ ময়দানে পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হাসান ইয়াদ, রাজৈর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক নাজমা রশীদ প্রমুখ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা