বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৫
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

কুলিয়ারচরে ৪৫ হাজার শিশুকে হাম-রুমেলা টিকা প্রদান করা হবে : ডা. ওমর খসরু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : “আয় আয় সোনামনি টিকা দিয়ে যা” এ আহবান জানিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪৫ হাজার শিশুকে হাম-রুমেলা টিকা প্রদান করা হবে । মঙ্গলবার (২২ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় হাম-রুমেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আজ ২২ নভেম্বর থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারী পর্যন্ত শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যাতীত প্রতিদিনই ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী শিশুদের এ টিকা প্রদান করা হবে। এ কার্যক্রম উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইপিআই সেন্টারে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম চালু থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম সাইফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাফি উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইখতেখার আনাম নোমান, ডা. আলী আরবার চৌধুরী, ডা. মো. ফাহাদ হোসেন, ডা. নূর মোহাম্মদ রকিব, ডা. মো. মাহমুদুল হাসান, ডা. সাজ্জাদ হোসেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোছা. শুভ্রা, হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক পল্টন কুমার রায়, স্বাস্থ্য পরিদর্শক ও এমটিইপিআইবৃন্দ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা