মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে একজন ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

  বানারীপাড়া প্রতিনিধি::
বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে একজন ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার হওয়া লাশটি পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠিতে) ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া শ্রমিক হাসানের লাশ বলে সনাক্ত করেছেন তার বাবা এমদাদ হাওলাদার। জানাগেছে গত বুধার নেছারাবাদ সন্ধ্যা নদীতে সন্ধ্যার পর মালবাহি ট্রলারের ধাক্কায় ‘মায়ের দোয়া’ নামের শ্রমিক বাহী অপর একটি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৭ জন শ্রমিককে নদীতে থাকা অন্য নৌকা ও ট্রলালের লোকেরা উদ্ধার করলেও শ্রমিক হাসান (৩৫) নিখোঁজ হন। ৭ দিন পরে মঙ্গলবার ২২ ডিসম্বের সকালে বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকায় সন্ধ্যা নদীতে অর্ধ গলিত অবস্থায় হাসানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। খবর পেয়ে হাসানের পিতা এমদাদ হাওলাদার এসে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামে তার ছেলের লাশ নিয়ে যান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা