মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

সামাজিক নেতা ওসি হেলাল উদ্দিনের পদচারণায় পাল্টে যাচ্ছে বানারীপাড়া

  বানারীপাড়া প্রতিনিধি::

আগের সেই বানারীপাড়া কালে কালে পাল্টে গিয়ে এখন এক অনাবিল প্রশান্তির উপ-নগরীতে পরিণত হয়েছে। দেখলে মনে হবে সুজলা-সুফলা সোনার বাংলার এ যেন একখন্ড এক আলোক নগরী। বিশেষ করে এখানকার নতুন অফিসার ইনচার্জ থানায় যোগদানের পর থেকেই তার চৌকস ভূমিকায় সামাজিক ব্যধীর সকল ধরনের উপমাগুলো বরিশালের বানারীপাড়া উপজেলা থেকে পিছনে হাটতে বাধ্য হচ্ছে। এক সময়ের আতঙ্কের জনপদ বানারীপাড়া এখন একটি আলোক বর্তিকা উপ-নগরীতে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে ২০০৮ সালে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত শান্তির জনপদে পরিণত হয় জ্ঞানী-গুণির চারণ ভূমি খ্যাত এই বানারীপাড়া। এই জনপদকে শান্তি ও স্বস্তির জনপদে ফিরিয়ে আনতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পাশাপাশি মূখ্য ভূমিকা পালণ করেন থানার অফিসার ইনচার্জগণ (ওসি)। শান্তির এই জয়যাত্রায় যুক্ত ছিলেন বানারীপাড়া থানার সাবেক ওসি জিয়াউল আহসান, সাজ্জাদ হোসেন, খলিলুর রহমান ও বর্তমান ওসি মো. হেলাল উদ্দিনের দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও প্রজ্ঞা। তাদের দূরদর্শিতায় বানারীপাড়ার আইন শৃঙ্খলার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়ে সমাজ থেকে সমাজ পাল্টে গিয়ে এখন রূপসী বাংলার মানচিত্রের এক কোনে উজ্জ্বল ভূমিতে পর্যবেশিত হয়েছে। চৌকস পুলিশ ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন গত ২৬ আগষ্ট বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর মাত্র চার মাসে এখানকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি দূরদর্শি নেতৃত্ব দিচ্ছেন। তিনি যোগদান করেই সন্ত্রাস ও  মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যহত রেখে সামাজিক সমস্যা সৃষ্টিকারীদের কাছে এক আতঙ্ক’র নামে পরিনত হয়েছেন। গত চার মাসে বেশ কয়েকজন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ অর্ধশত মাদকসেবী ও ব্যবসায়ীকে বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক করে মামলা দিয়ে জেলহাজতে পাঠান। এছাড়া ভ্রাম্যমান আদালতে বেশ কয়েকজনকে জেল ও জরিমানাও করা হয়েছে। সম্প্রতি বানারীপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত বিট পুলিশিংয়ের একটি মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম (বার) তার বক্তব্যে বলেন আইন শৃঙ্খলাসহ সব সুচকে বানারীপাড়া থানা এক নম্বরে ফলে এটি মডেল থানা হওয়া উচিৎ। ওই সভার প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামও বিপিএম (বার) পিপিএম বানারীপাড়া থানার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এদিকে আইন শৃঙ্খলার উন্নয়ন ও মানবিক বিভিন্ন কাজ করা সহ থানা কম্পাউন্ডের মধ্যে ফুলের বাগান ও চারপাশে আলোক সজ্জা করে ওসি মো. হেলাল উদ্দিন স্বল্প সময়ের মধ্যেই সর্ব মহলে  আস্থা, সুনাম ও প্রশংসা কুড়িয়ে চলছেন।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা