শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০১
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

হাসপাতালের কেউ আগায়নি, সিঁড়িতেই নবজাতকের জন্ম

পটুয়াখালী বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতেই নবজাতকের জন্ম দিলেন লাকি আক্তার (২৮) নামে এক মা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে বাউফলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

লাকি আক্তার উপজেলার সুলতানাবাদ গ্রামের বাসিন্দা মো. জোবায়ের আম্মেদের স্ত্রী।

রোগীর স্বজন রোকেয়া বেগম বলেন, ‘বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে বাড়িতে লাকির প্রসব বেদনা শুরু হয়। রাত দেড়টার দিকে তাকে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত স্টাফদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। ওই সময় সিঁড়ি দিয়ে হাসপাতালের লেবার রুমে নেওয়ার পথে সিঁড়ির ওপরেই একটি পুত্রসন্তান জন্ম দেন লাকি আক্তার।

জরুরি বিভাগের ডা. আসিফুল ইসলাম জানান, রেজিস্ট্রি খাতায় নাম এন্ট্রি করার আগেই ওই প্রসূতি সিঁড়ির ওপরেই সন্তান প্রসব করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা