শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫০
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

সিনেমা স্টাইলে ভ্যানচালক সেজে আসামি ধরল পুলিশ

অনলাইন ডেস্ক::

কুষ্টিয়ার কুমারখালীতে সিনেমা স্টাইলে ভ্যানচালকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আরিফ কারিগর (৪৯)। আরিফ জিআর মামলায় এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকা থেকে ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল।

এ তথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানচালক সেজে একটি চায়ের দোকান থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ কারিগরকে গ্রেফতার করা হয়েছে। জিআর মামলায় (৪৪৩/১৮) সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আরিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আরও বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আরিফ নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা