শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫১
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ইসরাইলের

অনলাইন ডেস্ক::

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরে যায় তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইসরাইল। ইসরাইলের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাতে এ খবর প্রকাশ করেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে ওই পরমাণু চুক্তিটি হয়। তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে আনেন। এরপর ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

চ্যানেল-১২ এর বরাতে শনিবার (২২ জানুয়ারি) পার্সটুডের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি বারাক ওবামা প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তার সঙ্গে আলোচনার কোনো কিছু থাকবে না বলে ইরসাইলি ওই কর্মকর্তা হুশিয়ারি দিয়েছেন।

ওই প্রতিবেদনে সুস্পষ্ট করা হয়নি যে, ইসরাইলের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা জো বাইডেনের কোন পরিকল্পনার কথা বোঝাতে চেয়েছেন তবে ইংরেজি দৈনিক টাইমস অব ইসরাইল ভিন্ন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই কর্মকর্তা ইরানের পরমাণু সমতায় ফেরার কথা বলেছেন।

মার্কিন প্রশাসন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইসরাইল এবং আমেরিকার সম্পর্ক সংকটের মধ্যে পড়বে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরাইলের গণমাধ্যমে এই রিপোর্টটি প্রকাশ করা হয় জো বাইডেনের ক্ষমতা গ্রহণের দিন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা