মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৬
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

করোনা কারফিউ বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ড

অনলাইন ডেস্ক::

মহামারি করোনাভাইরাস ঠেকাতে নেদারল্যান্ডস সরকারের জারি করা নৈশ কারফিউয়ের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময় অনেককে গ্রেফতার করে নিয়ে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আমস্টারডামসহ তিনটি শহরের রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা।

রোববার (২৪ জানুয়ারি) বিক্ষোভ প্রথমে শুরু হয় আমস্টারডামের উত্তর-পশ্চিমের শহর উরক থেকে। সেখানে একদল তরুণ একটি ভাইরাল টেস্টিং সেন্টার ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেয়। তার কয়েক ঘণ্টা পরেই আমস্টারডামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়, লাঠিচার্জ করে। ঘোড়সওয়ার পুলিশও ঘটনাস্থলে হাজির হয়। নিয়ে আসা হয় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষিত কুকুর। আইন্ডহোভেন স্টেশনের বাইরেও বিক্ষোভকারীরা গাড়ি পুড়িয়ে দেয় ও ভাঙচুর করে।

এদিকে এমন বিক্ষোভের ঘটনায় পুরো দেশজুড়ে পুলিশ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে। তিন হাজার ৬০০ জনকে জরিমানা করা হয়েছে। কারফিউ ভাঙলে ৯৫ ইউরো জরিমানা করা হচ্ছে। বিক্ষোভ সত্ত্বেও কারফিউ কঠোরভাবে কার্যকর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ।

সূত্র: ডয়েচে ভেলে

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা