শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৬
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

বরিশালে বিবাহিতদের হাতে কমিটি দেয়ায় ছাত্রদলের ১২ সদস্যের পদত্যাগ

অনলাইন ডেস্ক::

যোগ্য ও ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়ন না করে অছাত্র ও বিবাহিতদের হাতে কমিটির নেতৃত্ব দেয়ায় বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ১২ সদস্য পদত্যাগ করেছেন।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরিশাল নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে বিএম কলেজ ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তারা তাদের পদত্যাগপত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় টিম প্রধান বরাবর প্রেরণ করেছেন।

পদত্যাগকারীরা হলো ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. খালেদ হোসেন বাবর, মো. ইলিয়াস হোসেন, এস.এম শামীম রেজা শুভ, মো. আশিকুল ইসলাম শাহীন ও নাহিদ সরোয়ার এবং সদস্য মো. আরিফুর রহমান, সিরাজুল ইসলাম রাতুল, নুরুল্লাহ মোমিন, জহির রায়হান, মাহমুদুল হাসান রাসেল, মমি সিকদার ও রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ দিন পর বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে। ছাত্রদলের আন্দোলন-সংগ্রাম ও দলের দুঃসময়ে রাজপথের কান্ডারীদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভূক্ত না করে সেখানে নারী কেলেঙ্কারির সাথে জড়িত এবং বিএম কলেজের সাথে কোন সম্পৃক্ততা নেই এমন সব ছাত্রদের অন্তর্ভূক্ত করে একটি তথাকথিত কমিটি করা হয়েছে। তারা বিতর্কিত এই কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

এ সময় পদত্যাগকারী সকলে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারী মাজাহারুল ইসলাম বাবুকে আহ্বায়ক এবং সজল তালুকদারকে সদস্য সচিব করে বিএম কলেজ ছাত্রদলের ২১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা