শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৯
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

পটুয়াখালীতে সংখ্যালগুর উপরে হামলা বসত ঘর ভাংচুর আহত ২

পটুয়াখালী সংবাদদাতা::

পটুয়াখালী সংবাদদাতা পটুয়াখালীর ছোটবিঘাই ইউনিয়নে মাটি কাটাকে কেন্দ্র করে সংখ্যা লগুর উপরে সন্ত্রাসী হামলা চালানোর সংবাদ পাওয়া গেছে। হামলায় গুরুত্বর আহত হয়েছেন, কার্তিক চন্দ্র মিস্ত্রি (৬৫) ও সুশিলা রানী, বর্তমানে ২৫০ শয্যা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কার্তিক চন্দ্র মিস্ত্রি ও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সুশীলা রানী। মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার (২রা- ফেব্রুয়ারী-২০২১ ইং ) তারিখ বিকেল আনুমানিক ৩ টার সময় ছোটবিঘাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রাস্তার উপর মাটি ভরাটের কাজ শুরু হয়। এসময় কার্তিক চন্দ্র মিস্ত্রি অন্য পাশ দিয়ে দিয়ে মাটি কাটার অনুরোধ করেন। কিন্তুু সে কথা না শুনে কাজ করতে আসা লোকজন উল্টো তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং ক্ষিপ্ত হয়ে মারপিট শুরু করে দেয়।মামলা সুত্রে আরও জানা যায়, মোঃ আবুল জমাদ্দার (৩০) আঃজব্বার জোমাদ্দার, মোঃ ইদ্রিস জোমাদ্দার, মোঃ হাবিব, আঃ রশিদ জমাদ্দার (৬০) বসত বাড়িতে ঢুকে হামলা চালায় এবং বসত ঘরের ভিতরে ঢুকে সুকেশ গ্লাস ভাঙচুর করে নগদ ৯০ হাজার টাকা ও তিন ভরি সোনা নিয়ে যায়। যার বাজারমূল্য ২ লক্ষ দশ হাজার টাকা। এ ব্যাপারে কার্তিক চন্দ্র মিস্ত্রির পুত্র পরিতোষ মিস্ত্রি বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।তিনি জানান, সামান্য কথা কাটাকাটির জেরে আমাদের উপর হামলা চালায়। ঘরবাড়ি মালামাল ভাঙচুর করে আমাদের টাকা-পয়সা স্বর্ণালংকার নিয়ে যায়। আমরা চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। আমরা অসহায় হতদরিদ্র বলে আমাদের সাথে তারা ক্ষমতার জোর দেখিয়েছে।তিনি আরও জানান, আমার বাবাকে হসপিটালে নিতে যাওয়ার সময় বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত করে হুমকি-ধামকি দিয়েছেন। বাবা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার কাকি’কে নির্মমভাবে মেরেছে এবং শ্লীলতাহনি করেছে। আমরা আইনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোরশেদ জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মোঃ আবুল জোমাদ্দারকে আটক করে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মূল ঘটনা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা