বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৫
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

সাজিদ হাসান (মেহেরপুর) ::

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রাজাপুর ও বারাকপুর বিএনপি’র আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি-২০২৫ বিকেলের দিকে বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর বারাকপুরের পাঁচ রাস্তার মোড়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। রাজাপুর বিএনপি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুর হক জাহিদ, জেলা মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়ন,
জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম সেন্টু, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিব ইকবাল।

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় এসময় বিএনপি নেতা রফিকুল, মনা, যুবদল নেতা শান্ত শ্রমিকদল নেতা মকবুল, বুড়িপোতা ইউনিয়ন ছাত্রদল নেতা সম্রাট, বিরাটসহ বুড়িপোতা ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মেহেরপুর থেকে সাজিদ হাসান

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা