শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১২
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

পিরোজপুরে দুই বোনসহ তিনজনের করোনা শনাক্ত

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলায় দুই বোনসহ তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে। এ ঘটনায় উপজেলার পৌর এলাকা লকডাউন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল বলে জানা গেছে। এ বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, গতকাল শনিবার (৯ মে) রাত ১১টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাব থেকে ওই তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান জানান, আক্রান্ত তিনজনের মধ্যে ২ বোন রয়েছেন। তারা সনাতন ধর্মলম্বী ও ঢাকার মধ্য বাড্ডায় থেকে ঢাকায় পড়াশুনা করতেন। আর অন্যজন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারাসহ ১২ জন গত বৃহস্পতিবার (৭ মে) একটি প্রাইভেটকারে করে বাড়িতে আসেন। ওই তিনজনের নমুনা সংগ্রহ করে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। বাকিদের খুঁজে বের করে পরীক্ষা করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, পুলিশসহ উপজেলা প্রশাসনের লোক পাঠিয়ে আক্রান্তদের বাড়িসহ এলাকা লকডাউন করা হয়েছে। আর এ সময় তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা