শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৫
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

করোনাভাইরাস সংক্রমণে বাংলাদেশের অবস্থান ৩৪ নম্বরে

বিজলী ডেক্স:: লকডাউন শিথিল করতেই বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। আজ সোমাবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে ১০৩৪জন। যা গতকালের চেয়ে ১৪৭ জন বেশি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫,৬৯১ জনে।

৩৭টি ল্যাবে গত ২৪ ঘন্টায় ৭,২০৮ জনের নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। যদিও বিশেষজ্ঞরা দাবি করেছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। আজ রেকর্ড পরিমাণ আক্রান্তে কারণে বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ৩৪ নম্বরে। গত ৫মে বাংলাদেশের অবস্থান ছিল ৩৭। বাংলাদেশ ছাড়িয়ে গেছে আরকাইন, রোমানিয়া, ইন্দোনেশিয়াকে।

আক্রান্তের সংখ্যায় আজ পর্যন্ত যথারীতি শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট। দেশটিতে এখন পর্যন্ত ১,৩৬৭,৯৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মাঝে মৃত্যু হয়েছে ৮০, ৭৮৭ জনের। দ্বিতীয় স্থানে থাকা স্পেনে আক্রান্তে সংখ্যা ২লাখ ৬৪হাজার ৬৬৩ এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২১ জনের। যুক্তরাজ্যকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ২লাখ ২১ হাজার ৩৪৪জন এবং মৃত্যু হয়েছে ২হাজার ৯জনের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা