রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৯
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

করোনায় আক্রান্তদের নিয়মিত ফুসফুসের ব্যায়াম করার পরামর্শ: স্বাস্থ্য অধিদফতর

বিজলী ডেক্স::  করোনাভাইরাসে আক্রান্তদের নিয়মিত ফুসফুসের ব্যায়াম করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (১২ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ পরামর্শ দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘যারা আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন, তারা বিশেষভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে নজর দেবেন। তারা সবসময় মানসিকভাবে উজ্জ্বীবিত থাকবেন। মানসিকভাবে ভেঙে পড়লে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এ সময়ে বলব যে, আপনারা ফুসফুসের ব্যায়াম বা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা নিয়মিতভাবে চালিয়ে যাবেন। কারণ, অনেক সময়ই কাঁশির সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে। শ্বাসযন্ত্রের ব্যায়ামটা যেন নিয়মিতভাবে চালিয়ে যান।’

‘গভীরভাবে শ্বাস নেয়া এবং গভীরভাবে শ্বাস ছাড়া-এই প্রক্রিয়ায় ফুসফুসের ব্যায়াম করতে পারি। এভাবে ফুসফুসের ব্যায়াম করে ফুসফুসকে অনেক বেশি সক্রিয় রাখবেন’-যোগ করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।

নাসিমা সুলতানা আরও বলেন, ‘বেশি করে পানি খাবেন, তরল খাবার খাবেন, মৃদু গরম পানি পান করবেন। সঙ্গে আদা চা, মসলা দিয়ে চা গরম করে গারগল (কুলকুচি) করে সেই পানিটাও পান করতে পারেন। এভাবে হয়তো শরীরে কিছু উপকার পাওয়া যাবে।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা