বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

করোনা: ২৪ ঘন্টায় দেশে রেকর্ড ২২ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ১৭৭৩

বিজলী ডেক্স:  দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন প্রাণ হারিয়েছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৮-এ। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৭৩ জন। যায একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৫১১জনে।

আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা।

তিনি ৪৭টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ১০ হাজার ২৬২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ১৭৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২২ জন। যাা এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এদের মধ্যে ১৯জন পুরুষ তিনজন নারী।। মৃত্যুর বয়স ভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, দুজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, দশজনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, তিনজনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, দুজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে এবং দুজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৯৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬০২ জন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন নেওয়া হয়েছে ৪ হাজার ৩২ জনকে। এই সময়ে ছাড় পেয়েছেন ২ হাজার ৫৯১ জন। বর্তমানে কোয়ারান্টিনে আছেন ৫৪হাজার ৩৮৩ জন। একই সঙ্গে ২৪ ঘন্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ১৯৪ জনকে। এ সময় ছাড় পেয়েছেন ৯৩ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১ হাজার ৯৬৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৮৯৭ জন

দেশের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৬১৬টি প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেবা দেয়া যাবে ৩১ হাজার ৮৩৪ জনকে।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২১ জনের। সেটা ১৮ ও ২০ মে´র বুলেটিনে জানানো হয়। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল এক হাজার ৬১৭ জনের। ওই তথ্যও জানানো হয় গত ২০ মে´র বুলেটিনে।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও এখন করোনাভাইরাসের কবলে গোটা বিশ্বই। বর্তমানে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা