শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৯
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

খুলনার ল্যাবে ১০ জনের করোনা শনাক্ত

বিজলী ডেক্স:

খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শিল্পাঞ্চল পুলিশের তিন সদস‍্যসহ ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ৬ জন, সাতক্ষীরার ৩ জন ও মাগুরার একজন রয়েছেন। আজ বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, আজ বুধবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৭২টি। এদের মধ্যে মোট ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৬ জনই খুলনা জেলার, সাতক্ষীরার ৩ জন ও মাগুরার একজন।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে তিনজনই শিল্পাঞ্চল পুলিশের সদস্য। একজন কয়রা উপজেলার দেয়াড়া গ্রামের ২৩ বছর বয়সী ছাত্র, বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি গ্রামের এক ব্যক্তি ও খুলনা আইপি-৬ এলাকার ৫০ বছর বয়সী এক ব্যক্তি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা