শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

দুর্বল হচ্ছে করোনাভাইরাস!

বিজলী ডেক্স:

করোনা ভাইরাসে ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এই ভাইরাসে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন আর মৃত্যু বরণ করছে। তবে এ ভাইরাসটি তার শক্তি হারিয়ে ফেলছে বলে দাবি করেছেন এক ইতালীয় চিকিৎসক।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো গতকাল রোববার দেশটির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন।

ডা. আলবার্তো জাংরিলো বলেন, ‘বাস্তবতা হলো ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।’

তিনি বলেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।’

মাত্তিও বাসেটি নামে ইতালির অপর এক চিকিৎসকও জাংরিলোর মতোই কথা বলেছেন। এএনএসএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।’

মে মাসের শুরুতে ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল। তবে মে’র শেষ দিকেই দেশটিতে করোনা ভাইরাস বেশ নিয়ন্ত্রণে এসেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা