রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১০
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

আল্লাহর কাছে দোয়া করি, করোনাভাইরাস থেকে মুক্তি দিন : প্রধানমন্ত্রী

বিজলী ডেক্স:

সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, সাবেক ও বর্তমান এমপিসহ দেশে এবং প্রবাসে করোনাভাইরাসের কারণে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কবল থেকে সকলের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, তিনি যেন আমাদেরকে এই করোনাভাইরাস থেকে মুক্তি দেন।
আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন। শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভার সঙ্গে সংযুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি করোনাভাইরাসের কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারপরেও অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে, ধারবাহিকতটা বজায় রেখে উন্নয়নের মূল গতিটা ধরে রাখার। যে কারণে আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
শেখ হাসিনা বলেন, দেশবাসীকে আমি এই অনুরোধ করবো যে, সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। কারণ, জীবন চলতে থাকবে, এটি স্থবির থাকতে পারে না। তারপরেও স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সকলকে আমি আহ্বান জানাব।’
প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বেই আজ এই সমস্যাটা চলছে। কাজেই এর হাত থেকে মুক্তি পেয়ে মানুষ যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেটাই আমরা চাই

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা