শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

মাননীয় প্রধানমন্ত্রী’র ভিশন-২১ বাস্তবায়নের লক্ষে নারীদের অগ্রাধীকার ভিত্তিত্বে ভিজিএফ’র চাল বিতরন

মুলাদী প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী’র ভিশন-২১ বাস্তবায়নের লক্ষে নারীদের অগ্রাধীকার ভিত্তিত্বে ৭০% নারী ও ৩০% পুরুষদের মাঝে মুলাদী সদর ইউনিয়নে করোনার সামাজিক দুরুত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে ১৪৭৮ জনের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস ও চেয়ারম্যান কামরুল আহসান। আজ ২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১০ টায় মুলাদী সদর ইউনিয়ন পরিষদের সামনে ১৪৭৮ জনের মাঝে পবিত্র ঈদুল আযহা’র ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। ভিজিএফ’র চাল বিতরনে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও ট্যাগ অফিসার উত্তম কুমার, ইউনিয়ন সচিব মোঃ জাকির হোসেন সিকদার, প্যানেল চেয়ারম্যান জাকির ফরাজী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসী সহ সকল সদস্যগন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বলেন আজ আপনাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষে পবিত্র ঈদুল আযহা’র উপলক্ষে ৭০% নারী ও ৩০% পুরুষের মাঝে চাল বিতরন করছি, সরকারের সকল বরাদ্ধ আপনারা পাবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, সরকারের সকল বরাদ্ধ আপনারা পাবেন, আমি আপনাদের পাশে আছি থাকব, যে কোন প্রয়োজনে আমাকে জানাবেন। মধ্যবিত্তরাও আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সকলকে এই মহামারী করোনা থেকে রক্ষা করেন। বিনা প্রয়োজনে বাসা থেকে বাহির হবেন না।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা