শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৯
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

চিকিৎসার বিলের পরিমাণ এতোবেশি তা দেখে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা

 অনলাইন ডেস্ক।।

হাসপাতালে করোনা চিকিৎসার বিল দেখে আত্মহত্যার চেষ্টা করলেন এক কোভিড-১৯ রোগী । গ্যাস সিলিন্ডার দিয়ে হাসপাতালের চারতলার জানালার কাচ ভেঙে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।তবে ভাগ্যগুনে তার এই চেষ্টার দৃশ্য তাৎক্ষণিকভাবে ধরা পড়ে হাসপাতালের কর্মীদের কাছে। দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করলে এ যাত্রায় প্রাণে বেঁচে যান ওই রোগী। এই ঘটনায় হাসপাতাল চত্বরে রীতিমতো হুলস্থুল পড়ে যায়।

গত শনিবার ভারতে পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এ কাণ্ডটি করেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক বাসিন্দা।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি কোভিড হাসপাতালে গত বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন ৫৬ বছর বয়সী এক রোগী। পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হলে ওই হাসপাতালেই ভর্তি হয়ে চিকিৎসা শুরু হয় তার। একইদিনে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। একদিন পর রোগীর পরিবারের হাতে আইসিইউর বিল দেড় লাখ রুপি ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ কথা শুনে রোগীর পরিজনরা বিচলিথ হয়ে পড়েন। কারণ এতো বিল পরিশোধের সামর্থ্য নেই তাদের। বিষয়টি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীকে জানালে তিনি ওই রোগীকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে তাকে হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের চারতলার একটি বেডে রাখা হয়।

আর সেখানেই এই কাণ্ড করেন রোগী। আগের হাসপাতালে নিজের চিকিৎসার বিল ও এ নিয়ে পরিজনের দুশ্চিন্তার কথা জানতে পেরে হতাশ হয়ে পড়েন তিনি।

মানসিক যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে শনিবার সকালে চারতলার জানালার কাচ ভেঙে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালের কর্মীরা ছুটে গিয়ে তাকে দ্রুত উদ্ধার করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা