বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৫
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বরিশালে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ

বিশেষ প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দক্ষিণ উপকূলে বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সব পথের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ বৃহস্পতিবার দুপুরে নির্দেশনা দিয়ে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানকারী লঘুচাপের প্রভাবে উপকূলে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে এর প্রভাবে নদ-নদীতে অধিক উচ্চতার জোয়ার ও পানি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে বরিশালের কীর্তনখোলা, তেঁতুলিয়া, বিষখালী, বলেশ্বর, পায়রা, নয়াভাঙ্গুনিসহ উপকূলের সব নদ-নদীতে বিপৎসীমার অনেক ওপর দিয়ে জোয়ার প্রবাহিত হচ্ছে।

অভ্যন্তরীণ পথের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ১২টি পথের লঞ্চ চলাচল দুপুর থেকে বন্ধ রয়েছে। এতে ভোলা, মেহেন্দীগঞ্জ, পাতারহাটসহ বিভিন্ন পথের হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা