সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৯
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

শেখ হাসিনাকে হত্যাই ছিল ২১ আগস্টের মূল লক্ষ্য: আমু

বিজলী অনলাইন ডেক্স:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে দলটিকে নিশ্চিহ্ন করাই ছিল ২১ আগস্টের হত্যাকাণ্ডের মূল লক্ষ্য।

আজ শুক্রবার (২১ আগস্ট) ভয়াল ২১ আগস্টের গ্রেনেড হামলার স্মৃতি স্মরণ করতে গিয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর দুই কন্যা দেশে না থাকার কারণে ষড়যন্ত্রকারীদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই বারবার জননেত্রী শেখ হাসিনাকে টার্গেট করা হচ্ছে হত্যার জন্য।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে যেভাবে জেলখানায় জাতীয় চারনেতাকে হত্যা করে আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল ২১ আগস্টেও একই উদ্দেশ্য ছিল খুনীচক্রের। ওই দিন স্রষ্টার অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে যান।

তিনি আরও বলেন, বাংলার মানুষ ধর্মপ্রাণ ও অলি-আউলিয়ার দেশ হওয়ার কারণে দেশের মানুষের সেবা, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত ও বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। গণতন্ত্রের অভিযাত্রায় সব প্রতিকূলতা উপেক্ষা করে দেশকে এগিয়ে নিতে তিনি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

ভিডিও বার্তায় আমির হোসেন আমু ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভী রহমানসহ অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও গ্রেনেড হামলায় নিহত এবং আহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা