বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

একটি দাবিতে এক কাতারে আ.লীগ-বিএনপি

সিলেট বিশেষ প্রতিনিধি ::

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদ এলাকার টুকেরগাঁও, গৌরীপুর ও নোয়াগাঁও-হিন্দুপাড়া গ্রামকে সিলেট সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে আওয়ামী লীগ-বিএনপি, ছাত্রদল-ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা এককাট্টা হয়ে মানববন্ধন করেছেন।

আজ শুক্রবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজারে এই মানববন্ধন হয়। ‘দাবি বাস্তবায়ন পরিষদ’–এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও সহস্রাধিক মানুষ অংশ নেন। দাবি আদায়ে একটি সমাবেশও হয়।

বাদ পড়া গ্রামগুলো থেকে টুকেরগাঁও, গৌরীপুর ও নোয়াগাঁও-হিন্দুপাড়া গ্রামকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করে খুররমখলাকে নিয়ে আলাদা একটি ওয়ার্ড করার দাবি জানানো হয়। খুররমখলা গ্রামটি যুক্ত হওয়ার তালিকায় আছে।

প্রায় পাঁচ বছর ধরে আটকে থাকা প্রস্তাবটি নিয়ে গত বছরের ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়। ওই বৈঠকের পর চলতি মাসের ৯ তারিখ সিলেট সিটি করপোরেশনের পরিধি বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সিলেট জেলা প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাবিত এলাকা নিয়ে কোনো অভিযোগ, আপত্তি কিংবা পরামর্শ থাকলে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে সিলেট জেলা প্রশাসনে লিখিতভাবে দাখিল করতে বলা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা