শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২১
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

দাঁড়ি রাখায় কর্মী ছাটাই করা কোম্পানী ড্রাগ ইন্টারন্যাশনাল বন্ধ করে দেয়া হবে

বিশেষ প্রতিনিধি ::

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দাঁড়ি রাখার কারণে কর্মী ছাটাই করা হচ্ছে এমন অভিযোগ সত্য প্রমাণিত হলে ড্রাগ ইন্টারন্যাশনালসহ সকল সাম্প্রদায়িক কোম্পানিগুলোকে বন্ধ করে দেয়া হবে। এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বাংলাদেশে করতে দেয়া হবে না।’

সোমবার (৩১ আগষ্ট) বিকাল ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, বাংলাদেশের বন্দর ব্যবহার করে নিজ দেশ অগ্রাধিকার না পেয়ে ভারত ফায়দা নিবে এটা হতে পারেনা। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের কলকাতা বন্দর ব্যবহার করতে চাইলে তিনি তাদের তৎকালীন বক্তব্য স্মরণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।’

এছাড়াও মেজর সিনহা হত্যায় বিচারকার্য নিয়ে সরকারের অবহেলার সমালোচনা করেন শায়খে চরমোনাই।’

আলোচনা সভায় প্রধান বক্তা ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল বলেন, দেশে যখন ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি চর্চা করা হয়, তখন ইশা ছাত্র আন্দোলন এক আলোকঝান্ডা নিয়ে দেশের ত্রি-ধারার শিক্ষার্থীদের নৈতিকতা গঠন ও নেতৃত্ব বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুন্ন রাখতে আদর্শ জাতি গঠনে নিরলস কাজ করে যাচ্ছে।’

আলোচনা সভায় ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- বরিশাল মহানগর সেক্রেটারি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম হুসাইন মৃধা।

এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ও ৮নং চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আমানুল্লাহ আমান, ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ নাছির উদ্দীন নাইস, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ আলী হায়দার, বরিশাল জেলা সভাপতি মোঃ মুঈনুল ইসলাম, চরমোনাই আলিয়া শাখার সভাপতি মুহাম্মাদ আবু সালেহ মুসা। এছাড়াও বরিশাল নগর শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।”

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা