শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৩
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

মুলাদী পরিবার পরিকল্পনা অফিসের ছাদ খসে পড়ায় আতঙ্কে কর্মকর্তা- কর্মচারীগণ

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদী পরিবার পরিকল্পনা অফিসের ছাদ হঠাৎ করে খসে পড়ায় আতঙ্কে কর্মকর্তা- কর্মচারীরা। গত ৬ নবেম্বর রবিবার বেলা ১২.৩০মিনিটে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলিপ কুমার দাসের অফিস কক্ষের ছাদ থেকে প্লাস্টার খসে পরে তার টেবিলের উপর। এসময় তিনি উপস্থিত না থাকলেও অফিস সহকারীরা বিষয়টি দেখে আতঙ্কীত হয়ে পরে। উল্লেখ্য মুলাদী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারী বিল্ডিংগুলো অনেক পুরোনো হয়ে যাওয়ায় মাঝে মধ্যেই এধরনের ঘটনা ঘটে থাকে। কযেকদিন পূর্বে সমবায় অফিসেও একই ঘটনা ঘটেছিল। পুরোনো এসমস্ত বিল্ডিংয়ে ঝুকি নিয়ে অফিস করছেন কর্মকর্তা, কর্মচারীরা। দ্রুত  এসমস্ত বিল্ডিংয়ের সংস্কারের কাজ হাতে না নিলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উর্দ্ধতন কর্তৃৃপক্ষে বিষয়টি আমলে নিয়ে দ্রুত বিল্ডিং সংস্কারের কাজ হাতে নিবেন এমনটিই প্রত্যাশা কর্মকর্তা, কর্মচারীদের। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, আমি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

 

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা