শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৪
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কাঁঠালবাড়ী, বিশেষ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পারাপারের অপেক্ষায় থাকা পরিবহন ও যাত্রীরা। লৌহজং চ্যানেলে খননকাজ চলায় বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। এদিকে এই নৌপথ বন্ধ থাকায় বিকল্প পথে যাতায়াতের জন্য সবাইকে অনুরোধ করেছে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া ঘাট প্রান্তে ছোট-বড় ৫০টি ট্রাক ও কাঁঠালবাড়ি ঘাটে ১১০টি ট্রাক আটকা পড়েছে।

এদিকে ৯দিন বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরুর দুই দিন যেতেই রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। নাব্যতা-সংকটের কারণে ৩রা সেপ্টেম্বর থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল। টানা ৯দিন বন্ধ থাকায় গত শুক্রবার বিকেল থেকে স্বল্প পরিসরে ফেরি চলাচল শুরু হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা