শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

মুলাদী গাছুয়া আ: কাদের মাধ্যমিক বিদ্যালয় নব নির্বাচিত পরিচালনা কমিটি সৌজন্য সাক্ষাৎ

তালুকদার খোকন:

মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পদক কাজী মোঃ মুরাদ হোসেন কে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় উপজেলা চেয়ারম্যাান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ সদস্য জননেতা আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি সহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক বৃন্দ। গতকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাচান খান মিঠু কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন গাছুয়া আ: কাদের মাধ্যমিক বিদ্যালয় প্রধান মোঃ শিক্ষক জসিম উদ্দিন, শিক্ষক সদস্য মনিরুল হাচান, অভিভাবক সদস্য আঃ হালিম সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক বৃন্দ। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাচান খান মিঠু নব নির্বাচিত কমিটিকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষা খাতে উপবৃত্তি সহ নানা কর্মসুচি চালু করেছেন তাই কমিটির নেত্রীবৃন্দ কে নিষ্টার সাথে কাজ করার আহবান জানান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা