শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

বঙ্গবন্ধুর জাতিসংঘে বাংলায় ভাষণের দিনটিকে ঐতিহাসিক বললেন নিউইয়র্কের গভর্নর

অনলাইন ডেক্সঃ

বঙ্গবন্ধুর  জাতিসংঘে বাংলায় ভাষণের দিনটিকে ঐতিহাসিক বললেন নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো। শুক্রবার নিউইয়র্ক স্টেট এর আইন পরিষদ ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ঘোষণার পর দ্বিতীয়বারের মতো ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ পালনে নিউইয়র্কে অভিবাসী বাংলাদেশিরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল বাংলা বইমেলার ৮ম দিনটির বেশিরভাগ জুড়েই রয়েছে ইমিগ্রান্ট ডে নিয়ে অনুষ্ঠানমালা।
এ উপলক্ষে নিউইর্য়কের গভর্নর এন্ড্রু কুমো তার বাণীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা ভাষণের দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, বহুজাতিক ভাষাভাষী মানুষদের মধ্যে বাংলাদেশিরা নিউ ইয়র্ক তথা আমেরিকার সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা কৃষ্টি-সংস্কৃতি-ইতিহাস দিয়ে আমেরিকাকে সমৃদ্ধ করছেন। বাংলাদেশী ইমিগ্রান্ট ডে ঘোষণার প্রস্তাবক সিনেটর স্ট্যাভেস্কি, সিনেটর জন লু, কংগ্রেসওম্যান এবং দক্ষিণ এশীয় কংগ্রেশনার কমিটির প্রধান গ্রেস ম্যাং দিবসটির অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশী ইমিগ্রান্ট ডে তে তথ্যচিত্র ও আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা