বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৩
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

মুলাদীতে ওয়ার্কার্স পার্টির আদর্শকে ধারন করে পার্টিকে আরও শক্তিশালী করে তুলতে হবে- কর্মী সভায় সাবেক এম.পি টিপু

মুলাদী প্রতিনিধিঃ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আদর্শকে ধারন করে পার্টির সহযোগি সংগঠন গুলো আরও শক্তিশালী করে তুলতে হবে, পার্টিকে ভালবাসতে হবে, ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে কর্মীদের খোজ খবর নিয়ে, যার যার এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সভায় সাবেক এম.পি এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান। গতকাল সকাল ১০ টায় মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সাধারণ সম্পাদক, সাবেক মুলাদী-বাবুগঞ্জ এর এম.পি এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ গফুর মোল্লা। এসময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ মোতালেব বেপারী, সবুজ মাতুব্বর, খোকন বেপারী, ফারুক আকন, জয়নাল আবেদীন, জাকির মাল, লুৎফর সরদার, নান্নু প্যাদা, সোহেল চৌধুরী, রফিকুল ইসলাম, শান্তি রঞ্জন দাস, মোস্তফা বয়াতী, উপজেলা নারী মুক্তি সংসদ এর আহবায়ক ইভা আক্তার মৌ, সাধারন সম্পাদক চম্পা পারুল সহ উপজেলা ওয়ার্কার্স পার্টির সহযোগি সংগঠনের নেতা কর্মী বৃন্দ। কর্মী সভা পরিচালনা করেন উপজেলা খেত মজুর ইউনিয়নের সভাপতি এস. আই সুজন। কর্মী সভায় উপজেলা বাটামারা ইউনিয়নের কৃষক সমিতির আহবায়ক হিসাবে যোগদান করেন ডাঃ মোদাচ্ছের হোসেন, সফিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নারী মুক্তি সংসদ এ আহবায়ক হিসাবে যোগদান করেন মোসাঃ পিপিয়া বেগম, ৮নং ওয়ার্ডে নারী মুক্তি সংসদ এ সদস্য হিসাবে যোগদান করেন হাফসা মারিয়া প্রমুখ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা