শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০০
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

‘একাই খাবো’ মানসিকতা পরিহার করতে হবে: প্রধানমন্ত্রী

অলাইন ডেক্স:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে শীত আসছে। শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

আজ শনিবার (৭ নভেম্বর) ‘৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০’ উদযাপন এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সমবায় সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে বঙ্গবন্ধু সমবায়ের কথা বলে গেছেন। বহুমাত্রিক সমবায়ের কথা বলেছেন। একাই খাবো- এই মানসিকতা পরিহার করে নিজে খাবো সকলকে নিয়ে খাবো এই মানসিকতা নিয়ে আপনারা কাজ করুন।

নারীদের সমবায়ে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীরা এগিয়ে এলে দুর্নীতি অনেকটা কমে যাবে। পাশাপাশি তাদের পরিবারও অনেক লাভবান হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা